সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

উন্নয়নের জ্বালায় বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় : কাদের

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগের উন্নয়নের জ্বালায় বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির ভেতরে শুধু এখন জ্বালা। এত জ্বালা তারা কোথায় রাখবে? তাই আন্দোলনের নামে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে। আওয়ামী লীগের উন্নয়নে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবে বিএনপি।

তিনি আরও বলেন, তারেক রহমানের ডান হাত আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল নয়। বিএনপি পালাবে, আওয়ামী লীগ নয়। মাঠে আসুন খেলা হবে। বিএনপির আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে পা ভেঙে গেছে।

সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন। দুই সদস্যের এই কমিটিকে পরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।