বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক  তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখনও লাশ বের করছে উদ্ধারকারীরা। খবর সিএনএন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সর্বশেষ নিহতের সংখ্যা ৩৫ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কের ২৯ হাজার ৬০৫ এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার প্রায় ৬ দিন পর উদ্ধারকারীরা এক শিশু এবং এক কিশোরীকে উদ্ধার করেছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া অনেক ভবনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।