শনিবার, ২রা মে, ২০২৬ ইং, দুপুর ১:৫৩
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ চাঁদপুরা আহমদিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপালের ইন্তেকালে রহমতুল্লাহ’র শোক

থামছে না মৃত্যুর মিছিল, তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৪ হাজার

অনলাইন ডেস্ক  থামছে না মৃত্যুর মিছিল। গত ৫ ফেব্রুয়ারি আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে লাশে গন্ধ। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশেই নিহতের সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৫৮ জনে।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে এখন মৃতের সংখ্যা ৩৮ হাজার ৪৪ জন। অন্যদিকে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪১৪ জন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা অন্তত চার হাজার ৪০০ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে।

এ ছাড়া কোনো দেশই এখন পর্যন্ত নিখোঁজের তালিকা প্রকাশ করেনি। এর আগে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, উভয় দেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকেরা এখনও তাঁবু, স্কুল, হাসপাতাল, খোলা মাঠ ও তাদের নিজের গাড়িতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।