রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, বিকাল ৪:০১
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বিএনপিকে নেতৃত্বশূন্য করার মহাপরিকল্পনা শুরু হয়েছে: ফখরুল

ডেস্করিপোর্ট  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচনের আগে অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্বশূন্য করার মহাপরিকল্পনা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করা, আটকে রাখা। জনপ্রিয় রাজনৈতিক নেতাদের সাজা দিয়ে আটক রাখা। ইতিমধ্যেই তারা এটি শুরু করেছে।

বুধবার (১৯ এপ্রিল) বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের বিষিয়ে মির্জা ফখরুল বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় চার্জ গঠন ও বিচার শুরু করায় আদালতের নির্দেশে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। বলা হয় যে, বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবে ১/১১ অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা পরিকল্পিতভাবে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান জোবায়দা রহমান এবং এই জিয়া পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমায়েসী রায় দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার হীন চক্রান্ত করছে।

তিনি আরও বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা মামলার বিচারকাজ শুরু করার লক্ষ্য হচ্ছে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে রাজনীতির বাইরে রাখা। প্রকৃতপক্ষে এই অবৈধ সরকার বাংলাদেশকে গণতন্ত্রহীন একটি একদলীয় শাসনব্যবস্থার রাষ্ট্রে পরিণত করতে চায়।

শুধু জিয়া পরিবাররই নয়, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, গণতন্ত্রকামী বিরোধী দলের প্রায় ৪০ লাখ নেতা-কর্মী ও সমর্থনকারীর নামে মিথ্যা ও গায়েবি মামলা, গ্রেপ্তার, কারাগারে নির্যাতন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে ক্ষমতাসীনরা সারা দেশে ভয়ের রাজত্ব সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা যদি মনে করে থাকে জনগণের আন্দোলনকে নস্যাৎ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ এই কর্তৃত্ববাদী সরকারকে জনগণ আর দেখতে চায় না। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।