বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ইউক্রেন যুদ্ধে ‘তুরুপের তাস’ হতে যাচ্ছে পুতিনের নতুন অস্ত্র

অনলাইন ডেস্ক  ইউক্রেন সেনাদের বিরুদ্ধে আক্রমণে এবার নতুন করে তোড়জোড় শুরু করেছে রাশিয়া। আর এ কারণে ইউক্রেনের মাটিতে নামানো হয়েছে রাশিয়ার নতুন অস্ত্র টি-১৪ আর্মাটা ট্যাংক।

সরকারিভাবে তেমন বিবৃতি প্রকাশ না করলেও সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে নবতম তুরুপের তাস হতে পারে টি-১৪ আর্মাটা ট্যাংক।

রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের মাটিতে এর ব্যবহার শুরু করেছেন ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনী। যদিও মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ট্যাংকের সাহায্যে কোনো লক্ষ্যভেদ শুরু করেনি তারা।

এক সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির দাবি, ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি হামলায় টি-১৪ আর্মাটা ট্যাংককে এখনো কাজে লাগানো হয়নি।

পুতিনের এই অস্ত্র যে রুশ সেনাবাহিনীকে অতিরিক্ত ভরসা দেওয়ার জন্যই ইউক্রেনে নিয়ে যাওয়া হয়েছে, তেমনই দাবি করেছে আরআইএ।

এই সাঁজোয়া গাড়িটি চালানোর জন্য যুদ্ধক্ষেত্রে সমন্বয় সাধনে ইউক্রেনের মাটিতে রুশ সেনাদের অনুশীলনও হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।