রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১৪ পুলিশ নিহত

অনলাইনডেস্ক:মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১৪ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) দেশটির মিশোকান প্রদেশের এল আগুয়াজে এলাকায় এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, আদালতের একটি রায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকটি পিকআপ নিয়ে পুলিশের গাড়িবহর চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় তারা। একপর্যায়ে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

এসময় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষদের শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, ‘আপনি আগুন দিয়ে আগুন নেভাতে পারবেন না। সহিংসতার বিরুদ্ধে লড়াই সহিংসতা দিয়ে করা যায় না। শয়তানের বিরুদ্ধে লড়াই শয়তান দিয়ে হয় না-আপনি যদি শয়তানের বিরুদ্ধে লড়তে চান তাহলে সৃষ্টিকর্তার নির্দেশনা মোতাবেক লড়তে হবে। ‘

এল আগুয়াজে এলাকাটি মাদক ব্যবসায়ী মাফিয়াদের জন্য কুখ্যাত। সেখানে সিজেএনজি ও লস ভিয়াগ্রাস নামে দু’টি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

গত আগস্টে মিশোকানের একটি ব্রিজে নয়জনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর রাস্তায় পাওয়া যায় আরও সাতটি মরদেহ।

গত ডিসেম্বরে আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

সপ্তাহখানেক আগেই মাফিয়া গ্রুপ সিজেএনজির কথিত দলনেতা পুলিশের হাতে নিহাত হয়েছেন।