রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চীনে মসজিদের মিনার ও গম্বুজ ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ

অনলাইন ডেস্ক  চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউননান প্রদেশের নাগু শহরে একটি মসজিদের মিনার ও গম্বুজ ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে। এই শহরে হুই জনগোষ্ঠীর বসবাস। তারা প্রায় সবাই মুসলিম। দেশটির পুলিশ বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, শিল্ড পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে বোঝাপড়া করছেন। একটি ভিডিওতে দেখা গেছে, এক বিক্ষোভকারী হেলমেট পরা এক পুলিশকে চড় মারছেন। পুলিশও পাল্টা আক্রমণ চালিয়েছে বিক্ষোভকারীদের উপর। অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো সংখ্যা প্রশাসনের তরফে দেওয়া হয়নি।

স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের সমাজ মাধ্যমের সমস্ত পেজ ব্লক করে দিয়েছে। বলা হয়েছে, বিক্ষোভ চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। ৬ জুনের মধ্যে সকলকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করলে শাস্তি কমবে বলে জানিয়েছে প্রশাসন।

কিন্তু বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, মসজিদেরগায়ে তারা কোনোভাবেই হাত দিতে দেবেন না। এর আগেও চীনের একাধিক প্রদেশে মসজিদের মিনার এবং গম্বুজ ভাঙা হয়েছে। মসজিদগুলি যাতে সাধারণ চীনা বাড়ির মতো দেখতে লাগে, সেই নির্দেশও দেওয়া হয়েছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে।