শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা যেকোনো সময় নাশকতা করতে পারে।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সোমবার (১৪ আগস্ট) দুপুরে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি তো সব সময় এটিই করে থাকে। আপনারা ১৩-১৪তে দেখেছেন কী রকম নাশকতা করেছে, জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে। এমনকি গবাদি পশুও হত্যা করেছে। ট্রাক-সিএনজির চালক পর্যন্ত বাদ যায়নি।’

তিনি বলেন, ‘কাজেই তারা যেকোনো সময় নাশকতা করতে পারে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে শাসনভার নেবে। তারা যেগুলো করে আসছে, এ দেশের মানুষ কোনোদিন বরদাশত করবে না। আমাদের জনগণ সজাগ রয়েছে। কাজেই এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনোদিন সফল হবে না।

তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।’