রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার জনগণের কথা ভাবেনি: প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার জনগণের কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া কেউ বাংলাদেশের গণমানুষের কথা ভাবেনি।

রোববার (২০ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত দুটি ভবনের উদ্বোধন ও একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সামরিক শাসন জারি করে যারা সরকারে এসেছিল, তারা কখনোই গণমানুষের কথা ভাবেনি। সেটা জিয়া, এরশাদ, খালেদা জিয়া যেই হোক। ক্ষমতাকে ভোগ করা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অত্যাচার করা- এটাই তারা জানতো। বর্তমানে দুর্যোগ ও অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বার বার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই দেশের উন্নয়ন আমরা করতে পেরেছি। আমরা দেশের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।