রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ট্রানজিটে গিয়েও সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

ডেস্করিপোর্ট  ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধুমাত্র সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।

বুধবার (২৩ আগস্ট) সৌদি আববের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

তিনি বলেন, যারা হজ করতে বা ওমরাহ করতে বা বেড়াতে যাবেন, তারা যদি আরও কিছু লোক সঙ্গে নিয়ে যান, অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে- ট্রানজিটে ৪ দিন থাকার ব্যবস্থা করতে সৌদি রাজি হয়েছে। সৌদি বলেছে, তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।

ট্রানজিটে গিয়ে ওমরাহ করার ক্ষেত্রে অনুমতি আগেই নিতে হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ফরিদুল হক খান আরও বলেন, সৌদি আরবে যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি। তারা মেনে নিয়েছেন। অতীতে কখনও এমন আলোচনা হয়নি। কোনো নেতিবাচক বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে এতো সুন্দর আলোচনা হবে।