রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মানবাধিকার লঙ্ঘন: রাশিয়ার দুই প্রতিষ্ঠান ও ১১ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক  ইউক্রেনীয় শিশুদের অপহরণ, বাস্তুচ্যুত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবার রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ জনের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইউক্রেনে রুশ অভিযান চলাকালে শিশুদের জোরপূর্বক বাস্তচ্যুত করার কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয়। খবর ভয়েস অব আমেরিকার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্রের কর্মকর্তা। ওই কেন্দ্রের কর্মকর্তারা তাদের সেখানে দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে আটকে রেখেছেন। এমনকি সেসব শিশুর নিজ দেশেও ফিরতে বাধা দিচ্ছেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ড্রেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ড্রেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়েছে।

কিয়েভের অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অভিযানের পর এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজারের বেশি শিশুর নির্বাসন বা জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গি কিসলিয়িত।

তবে রুশ রাষ্ট্রদূত অভিযোগগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।