শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল পাইলটের

অনলাইন ডেস্ক  যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের এফ/এ-১৮ হর্নেট এর এক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সান ডিয়েগোর কাছে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুদ্ধবিমানে পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না।

দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যদের মোতায়েন করা হয়। তারা ঘটনাস্থল থেকে পাইলটের মরদেহ উদ্ধারের পরই তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নর্থ ক্যারোলিনার সেকেন্ড মেরিন এয়ারক্রাফট উইং অ্যান্ড মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট এক বিবৃতিতে যুদ্ধবিমান বিধ্বস্ত ও এর পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ওই বিবৃতিতে নিহত পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। তবে এখনই ওই পাইলটের পরিচয় জানানো হচ্ছে না।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফ/এ-১৮ হর্নেট হলো যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান, যা সব আবহাওয়ায় কার্যক্রম পরিচালনায় সক্ষম। এটি শত্রুপক্ষকে আক্রমণের জন্য বহুল ব্যবহৃত বিমান।