বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ২:১৫
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বিএনপি-জামায়াত ও সুশীল সমাজ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

ডেস্করিপোর্ট  বিএনপি-জামায়াত, সুশীল সমাজ সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এক সময় এ দেশকে মিসকিনের দেশ বলা হতো। তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করা হতো। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছেন। তিনি জেলে বসেই উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন। বাংলাদেশ হলো এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুরে পারমাণবিক চুল্লিসহ এ রকম শত শত উন্নয়ন কর্মকাণ্ড করে প্রধানমন্ত্রী বিশ্বের কাছে প্রশংসিত। এসব দেখে বিএনপির সহ্য হচ্ছে না।

তিনি বলেন, বিএনপি-জামাতের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা ছিল না। তাদের ছিল লুটপাট ও আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা। তাদের জ্বালাও পোড়াও রাজনীতিকে মন্ত্রী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানাই।