সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৪৬
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে: বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক ।। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়লে জ্বালানি তেল এবং কৃষি পণ্যের মতো কাঁচামালের দাম বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার (৩১ অক্টোবর) এ কথা জানায় বিশ্বব্যাংক।

হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে তেলের দাম ইতিমধ্যে ছয় শতাংশ বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের ৮ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে, যার প্রায় অর্ধেক নারী ও শিশু।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইতিমধ্যেই তেলের বাজারের উপর চাপ সৃষ্টি করেছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, এই যুদ্ধ ‘১৯৭০ এর দশকের পর থেকে পণ্যের বাজারের জন্য সবচেয়ে বড় ধাক্কা। এটি বিশ্ব অর্থনীতি বিঘ্নিত করার যে প্রভাব ফেলেছিল যা আজও অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে। যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয় থেকেই দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।’

বিশ্বব্যাংক বলেছে, বিশ্বের তেলের দাম এবং রপ্তানি কি হবে তার উপর অনেক সম্ভাব্য মূল্য বৃদ্ধি নির্ভর করবে।

ধারণা করা হচ্ছে, তেল ৩ থেকে ১৩ শতাংশ বাড়তে পারে, এতে ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়াতে পারে ৯৩ থেকে ১০২ ডলার। একটি মধ্যম দৃশ্যকল্পে দাম ১২১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে দাঁড়াতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলার।