শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,ভোলায় সংঘর্ষের ঘটনায় ফেসবুক আইডি শনাক্ত করতে সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এরইমধ্যে ওই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত চলছে, দু’একদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সচিবালয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোলায় এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নবী হযরত মোহাম্মদ (সা.) এর নামে কটূক্তির ঘটনায় কে আসল অপরাধী তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনা ভোলার যে ছেলের ফেসবুক চ্যাটিং থেকে হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ছেলে জানিয়েছেন কয়েক দিন আগে তার ফেসবুক হ্যাকড হয়। হ্যাকড করা ব্যক্তি তার কাছে এজন্য টাকা দাবি করে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, তাদের কথোপকথন থেকে অর্থ দাবি করা ব্যক্তিকেও গ্রেফতার করেছি। এখন তাদের মধ্যে কথোপকথনের তথ্য-উপাত্ত অধিকতর তদন্তের জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের সিঙ্গাপুর অফিসে পাঠিয়েছি। তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছি। এই ঘটনায় ফেসবুকে কার আইডি, কে হ্যাকড করেছে, কোথা থেকে এসব পোস্ট করা হয়েছে তা খতিয়ে বের করা হবে। সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব তদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত আমি সবার প্রতি অনুরোধ করবো একটু অপেক্ষা করতে। সবার প্রতি আমাদের আবেদন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেবেন না।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় কেউ কেউ সুযোগ কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে কিনা তাও খতিয়ে দেখা হবে।