সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৩:০০
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

অনলাইন ডেস্ক ।। মজুরি বৃদ্ধির দাবিতে দেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে দেশটি। শ্রমিকদের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৮ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নূন্যতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংসতা কাণ্ড এবং একই সঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডকে অপরাধীর কাটগড়ায় দাড় করানোর ঘটনায় নিন্দা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ২৬ বছর বয়সী পোষাক শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিকক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। সেই সঙ্গে ঢাকার মধ্যে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনের ঘটনায় ইমরান হোসেন (৩২) এর নিহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করেছি। আমরা ওই সকল শ্রমিকের পরিবার এবং সকল শ্রমিকগোষ্ঠীর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শ্রমিকদের এবং ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমরা অবগত আছি। আমরা বাংলাদেশ সরকারকে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার আহবান জানাই এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে সঠিক তদন্ত করার আহবান জানাই।

ম্যাথিউ মিলার আরো বলেন, সে সকল মালিকপক্ষ সঙ্গত কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির অনুমতি দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। শ্রমিক ও তাদের পরিবাররা যাতে অর্থনৈতিক চাপের এই সময় মোকাবিলা করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মজুরি বৃদ্ধির বিষয়টি ফয়সালা করার আহবান জানাচ্ছে।