সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ২:১৯
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে সহকর্মীদের দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে সহকর্মীদের দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কুমিল্লা রিজিওনের হাইওয়ে পুলিশের এসপি মোঃ খাইরুল আলম।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে কুমিল্লা রিজিওনের হাইওয়ে পুলিশের এসপির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা দেন তারা এবং পরে এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন তারা। এ সময় উপস্থিত ছিলেন এসপি খাইরুল আলমের সহধর্মিণী মিসেস দিলরুবা আলম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানাগেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি হেডকোয়ার্টার, ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন মোঃ খাইরুল আলম। তিনি কুষ্টিয়া জেলায় অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেছেন এসপি খাইরুল আলম। গত ২২ আগস্ট তিনি হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার থেকে কুমিল্লা রিজিওনে যোগদান করে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে সক্ষম হয়েছেন।