বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

বরিশালে বাবা-ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোয় এসআই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট।। বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে বাবা-ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো ও টাকা দাবির ঘটনায় উপপরিদর্শক (এসআই) রেদোয়ান হোসেন রিয়াদকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম। অভিযুক্ত এসআই রেদোয়ান হোসেন রিয়াদ নগরীর কাউনিয়া থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, বরিশাল সরকারি আলেকান্দা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বিন লাদেন ও তার বাবা মোসলেম জমাদ্দার গত মঙ্গলবার জমি নিয়ে মামলায় আদালতে হাজিরা দিতে লঞ্চে বরিশাল আসে। নৌবন্দর থেকে বের হওয়ার পর দুজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং তল্লাশি করে। এরপর ভয় দেখিয়ে তাদের কাছে ১ লাখ টাকা দাবি করে এসআই রেদওয়ান হোসেন রিয়াদ। কিন্তু টাকা দিতে না পারায় ইয়াবা ধরিয়ে দিয়ে লাদেনকে মিথ্যে মামলায় ফাঁসায় তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‌‘আমরা তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। সেই অনুযায়ী এসআই রিয়াদকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’