রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

বরিশালে এপিবিএন পুলিশ কার্যালয়ে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করলেন অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করেছেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে বরিশাল ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ের মধ্যে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করেন তিনি।

বৃক্ষ রোপন কালে এপিবিএন পুলিশের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন বলেন,পৃথিবীতে প্রাণিকুলের জীব বৈচিত্র সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ অজান্তেই নিজের ক্ষতি করে চলেছে। তাই বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।

এ সময়,তিনি আরো বলেন,১০ এপিবিএন পুলিশের কার্যালয়েরমধ্যেআম,জাম,লিচু,আমলকী,কমলা,দেবদারু, চায়না টগর সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ টি সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এপিবিএন পুলিশের এসপি এপিবিএন পুলিশের এসপি মোল্লা আজাদ হোসেন,পিপিএম-সেবা,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ,আজমল সহ ১০ এপিবিএন পুলিশের অন্যান্য সদস্যরা।