বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৪:১৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে ১০ এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো বরগুনা জেলার বামনা থানাধীন ঢুষখালী গ্রামের আঃ কাদের ওরফে ধলু খাঁর ছেলে মোঃ বেল্লাল (৩৩) ও একই জেলার সোনাখালী গ্রামের মোঃ রত্তন হাওলাদার এর ছেলে মোঃ মিলন হাওলাদার (২৮)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বরিশাল ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা এ তথ্য জানিয়েছেন।

১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় বেলাল ও মিলন নামের দুই ডাকাত আত্মগোপনে রয়েছে।সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন এর নির্দেশনায়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আঃ হক এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আশরাফুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বরগুনা জেলার বামনা থানা পুলিশের যৌথ ডাকাত বিরোধী অভিযান পরিচালনাকালে আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য বেল্লাল ও মিলন গ্রেফতার করা হয়।

এ সময় তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই ডাকাত দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আন্তঃজেলা ডাকাতির সাথে যুক্ত রয়েছে। এছাড়াও তারা বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন একাধিক মামলার জড়িত আছে এবং তারা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা জানান, গ্রেফতারকৃত দুই ডাকাতকে আদালতে প্রেরন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বরগুনা জেলার বামনা থানার ওসি মাইনুল ইসলাম,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ, আঃ হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা।