বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৩০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নাশকতার মামলায় বিএনপির নেতা এ্যানিসহ ২৮ নেতাকর্মীর বিচার শুরু

ডেস্ক রিপোর্ট ।। নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন।

এ্যানি ছাড়াও অপর আসামিরা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুর প্রমুখ।

এদিন অভিযোগ গঠনের শুনানি থাকায় কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। এছাড়া জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।