বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আগৈলঝাড়ায় জেলী মিশিয়ে চিংড়ি বিক্রি করায় ব্যাবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের আগৈলঝাড়ায় জেলী মিশ্রীত গলদা চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যাবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম জানান- সোমবার রাত আটটার দিকে উপজেলা সদর বাজারে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মানব দেহে ক্ষতিকারক নিষিদ্ধ জেলী মিশ্রিত ১০ কেজি গলদা চিংড়ি জব্দ করে।

এ সময় ভ্রাম্যান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন জেলী মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির অপরাধে মৎস্য বিক্রেতা নগড়বাড়ি গ্রামের চান মিয়া ফকিরের ছেলে সোহেল ফকিরকে ৫ হাজার টাকা জারিমান, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওই আদালত জব্দকৃত জেলী মিশ্রীত গলদা চিংড়ি বিনস্টেরও আদেশ দেন।

রাতেই জেলী মিশ্রিত গলদা চিংড়ি কেরোসিন দিয়ে বিনস্ট করা হয় এবং জরিমানার টাকা দিয়ে মৎস্য বিক্রেতা বিক্রেতা সোহেল ফকির মুক্ত হয়।