রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে কমরেড অমল সেনের ২১ তম স্মরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে কমরেড অমল সেনের ২১ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাংলাদেশের ওয়ার্কস পার্টির স্মরন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেনন এমপি বলেছেন প্রান্তজনের সংগ্রামকে এগিয়ে নিয়ে শোষণমুক্তির জন্য আজীবন লড়াই করেছেন কমরেড অমল সেন। তিনি অমল সেনের আদর্শকে ধারণ করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্টিকে এগিয়ে নিতে পার্টি কমরেড সদস্যদের প্রতি আহবান জানান।

স্মরণসভার শুরুতেই কমরেড অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পার্টি নেতৃবৃন্দ রেড স্যালুট প্রদান করেন।
এসময় মেনন আরও বলেন মার্কিন সাম্রাজ্যবাদ এবং বিএনপি জামাতের ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে প্রতিহত করেছে, তারা মাটিতে শুয়ে পরে বলছে আমরা শুয়ে পরি নাই,তাদের কথা অক্ষমের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ টিপু সুলতানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পার্টির প্রবিণ জেলা নেতা কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,অধ্যাপক মোতালেব হাওলাদার, জাকির হোসেন,শামিল শাহরোখ তমাল প্রমুখ।