শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

যানজট নিরসনে কুমিল্লায় হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লার লাকসামে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলমের নির্দেশনায় শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদ আলম ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে মুদাফরগঞ্জ বাজারে বেদখল হওয়া ফুটপাত উদ্ধার, বাজারের যানজট নিরসনে রাস্তার দুপাশে অবৈধভাবে রাখা মালামাল, ভাসমান দোকানপাটসহ হকারদের ভ্যান-ট্রলি অপসারণ কর হয়।
উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালসহ ক্রসিং হাইওয়ে থানার একটি টিম অভিযানে অংশ নেন।

এদিকে, পুলিশের অভিযানে বাজারটি যানজট মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, হাইওয়ে পুলিশের দৈনন্দিন কাজের অংশ হিসেবে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারে যানজট নিরসনকল্পে এ অভিযান পরিচালিত হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম জানান, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা হাইওয়ে রিজিওনের ২২টি থানা এলাকায় অভিযান চালানো হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।