রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা,পিপিএম এর নির্দেশনা বাস্তবায়ন করতে বরিশাল নগরীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিএমপি ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নগরীর জেলখানার মোড় থেকে নাজির পোল ও চকবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি রুনা লায়লা বলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন বরিশাল নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমান হকার,ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারনে যানজট লেগেই থাকতো।নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারী বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের একটি মিটিং অনুষ্ঠিত হয়।সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র মহোদয় ও পুলিশ কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে আজকে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সদর রোড এলাকাকে হকারমুক্ত করেই ছাড়বো।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোঃ আব্দুল লতিফ,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম,সার্জেন্ট বাশার,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।