রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, নতুন রেলপথ নির্মাণ করে সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ট্রেনের যাত্রীদের জন্য সেবার মান বৃদ্ধি করে রেলকে একটি নিরাপদ পরিবহনে পরিণত করা হবে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীর পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপির সময় রেলপথ ধ্বংস করা হয়েছিল। এখন রেলে আগুন দিয়ে রেলপথকে ধ্বংস করতে চায় বিএনপি। ট্রেনে যাত্রীদের জন্য খাবারের মান উন্নয়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।