রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুমিল্লা রিজিয়নের মাসিক ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নের মাসিক ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর সাড়ে ১২ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বাংলাদেশের লাইফ লাইন বলে খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কসহ কুমিল্লা রিজিয়নের অন্যান্য আঞ্চলিক মহাসড়ক সমূহের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জানুয়ারি ২০২৪ মাসে সংঘটিত অপরাধ গুলোর বিস্তারিত পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মো: আব্দুল কাদের জিলানী, অতিরিক্ত পুলিশ সুপার, চট্রগ্রাম হাইওয়ে সার্কেল, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ সাব ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।