রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শহর ও গ্রামে পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। অপরিকল্পিত প্রকল্প বন্ধ করে শহর ও গ্রামে পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উচ্চতর আসনে পৌঁছেছে। সারাদেশেই বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। এসব অ্যাপার্টমেন্টে প্রবাসীদের জন্য ফ্ল্যাট সংরক্ষিত থাকবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

গণপূর্তমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পূর্বপাড়ে একটি উপ-শহর গড়ে তোলা হবে। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শহরের পূর্বপ্রান্তে তিতাস নদীর পাড় দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হবে। যার নকশার কাজ শেষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাল্টি-পারপাস মিলনায়তন নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য আধুনিক একটি শিশু পার্ক গড়ে তোলা হবে।

শহরে ইদানীং বেশ কয়েকটি ছিনতাই হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই-চাঁদাবাজি বন্ধ ছিল। সম্প্রতি বেশ কয়েকটি ছিনতাই হয়েছে। ছিনতাই-চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসব অপকর্মের সঙ্গে যদি আওয়ামীলীগ বা অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সীমানা বর্ধিত করার কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়াকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক ও বাচিক শিল্পী মো. মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।