সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

চন্দ্রমোহনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে মরহুম এ.কে.এম আব্দুল আজিজ হাওলাদার (সাবেক চেয়ারম্যান) স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলহাজ্ব আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন।

১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিতি ছিলেন বরিশাল জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. হালিমা খাতুন হেপী। টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাইল পন্ডিত, বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল হক হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবলু, বরিশাল জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন অরুন, মৌকরণ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম হাবিবুর রহমান খোকন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রব সন্যামত, সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন লিটন, ৯ নং ওয়ার্ডের মেম্বার আঃ রহমান হাওলাদার, ৬ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন সুজন, সাবেক মেম্বার মামুন সন্যামত, সমাজ সেবক খাইরুল আমিন প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ট্রাইবেকারে সিদ্দিক বাজার সেভেন ষ্টার ২-০ গোলে টুমচর এইট ষ্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।