রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অতিরিক্ত আইজিপি হলেন বরিশালের কৃতি সন্তান বশির আহমেদ, পিপিএম (বার)

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের কৃতি সন্তান বশির আহমেদ, পিপিএম (বার)।

গত রবিবার(১৮ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাকেরগঞ্জের কৃতি সন্তান বশির আহম্মদ পিপিএম(বার) কে অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি দিয়েছে।

জানাগেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী ডাকুয়া পরিবারে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বজন শ্রদ্ধেয় মোঃ খোর্শেদ আলম ডাকুয়া (আজিজ ডাকুয়া) তিনি দীর্ঘ ৩৭ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা সালেহা বেগম ছিলেন একজন রত্নগর্তা জননী।

তিনি স্থানীয় বাকেরগঞ্জ জে এস ইউ হাই স্কুল থেকে মাধ্যমিক, বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে হেডি(এইচআরএম) হে ক্রিমিনোলজি বিভাগ থেকে এমএস সম্পন্ন করেন। এছাড়া ক্রিমিনাল জাস্টিস বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।


তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণে তিনি বেস্ট প্রবেশনার এওয়ার্ড লাভ করেন। চাকরী জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে নারায়নগঞ্জ ও সিএমণি, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া, রাঙ্গামাটি, টাঙ্গাইল, নেত্রকোনা, ও হাইওয়ে পুলিশ বগুড়াতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বিচক্ষণ ও সাহসী এই পুলিশ অফিসার পুলিশ সুপার হিসেবে পিরোজপুর, ভোলা ও চাপাই নবাবগঞ্জে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নজর কারেন। নিরহংকার এই পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীতে মানবিক, সৎ, মেধাবী ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। তিনি মাঝে কিছুদিন তিনি পুলিশ হেডকোয়ার্টস এ দায়িত্বে ছিলেন। ভোলায় থাকাকালীন সময়ে জলদস্যু নিয়ন্ত্রণে অসাধারণ সাফল্য অর্জন করায় পিপিএম পদক লাভ করেন। এরপর চাপাই নবাবগঞ্জে থাকাকালীন মাদক, সন্ত্রাস ও চোরাচালান রোধে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় দ্বিতীয়বারের মতো পিপিএম পদক লাভ করেন। ২০১৬ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাবার পর রংপুর রেঞ্জ এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করার পর পুলিশ হেড হেডকোয়ার্টার্স এবং বর্তমানে তিনি পুলিশ টেলিকমে কর্মরত আছেন। তিনি লাইবেরিয়া শান্তি মিশনে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ইতালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।