ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নে সেবা সপ্তাহের শেষ দিনে খাটিহাতা হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে সেবা সপ্তাহের শেষ দিনে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত খাটিহাতা হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান পিপিএম (বার), ডিআইজি (বাংলাদেশ পুলিশ) হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম। প্রধান অতিথি এ সময় বলেন, পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য আন্তরিক ভাবে পেশাদারিত্বের সহিত সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এ সময় বলেন, কুমিল্লা রিজিয়নে কর্মরত সকল সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণে কাজ করা হচ্ছে।
এ ছাড়াও ১৩ ফেব্রুয়ারি হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে ; আজ ১৯ ফেব্রুয়ারি সেবা সপ্তাহের সমাপনী দিন। এই সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে সেবার মান বৃদ্ধি করে নির্ভেজাল পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সচেতনতা মূলক কাজের মাধ্যমে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস করে মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করে যানবাহন চলাচল নিরাপদ করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মো: আব্দুল কাদের জিলানী, অতিরিক্ত পুলিশ সুপার চট্রগ্রাম হাইওয়ে সার্কেল, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, আকুল চন্দ্র বিশ্বাস, অফিসার ইনচার্জ খাটিহাতা হাইওয়ে থানা, এসআই টিপু রায়, আরও ১ কুমিল্লা রিজিয়ন এবং খাটিহাতা হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।