রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৩ মণ জাটকা জব্দ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকা সহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে মৎস্য অধিদপ্তর, র‌্যাব-৮ ও থানা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মন জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান। অভিযানকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, র‌্যাব-৮ এর ডিএডি মো: কামরুজ্জামান প্রমূখ।