শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের বৈঠক

ডেস্ক রিপোর্ট ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে ৩ দিনের সফরে ঢাকায় এসে এ বৈঠক করেন তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের বিমানবাহিনী প্রধান একটি পেইন্টিং উপহার দেন।

সফরে ভারতের বিমান বাহিনী প্রধান বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ঘাঁটিগুলো পরিদর্শনে যাবেন ভি আর চৌধুরী। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।