মঙ্গলবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেশে ৭ মাসে রেমিট্যান্স এসেছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট ।। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম সাত মাসে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ এক লাখ ৪১ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের করা প্রশ্নে তিনি এ তথ্য জানান।

বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্সের তথ্যচিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ মিলিয়ন, যুক্তরাজ্য থেকে এক হাজার ৬১০ মিলিয়ন, সৌদি আরব থেকে এক হাজার ৬০১ মিলিয়ন, যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৩৩২ মিলিয়ন, ইতালি থেকে ৯০০ মিলিয়ন, কুয়েত থেকে ৮৫০ মিলিয়ন, মালয়েশিয়া থেকে ৮৪১ মিলিয়ন, কাতার থেকে ৬৩৭ মিলিয়ন, ওমান থেকে ৫৩৫ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩২ মিলিয়ন ও অন্যান্য দেশ থেকে আরও এক হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে।

অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।