মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

এস আলম সুগার মিলে আগুন, পুড়ে গেছে ১ লাখ টন চিনির কাঁচামাল

ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে ১ লাখ টনের বেশি উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের স্টাফ মোহাম্মদ মনির জানিয়েছেন, সুগার মিলের ভিতরে ১ লাখ টনের উপরে উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল রয়েছে। এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। কারখানার চারিদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক অ্যাডভোকেট এম হোছাইন রানা জানিয়েছেন, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা ধরে এস আলম সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু আগে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে নৌ বাহিনীর আরও দু’টি টিম। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। কারখানার পাশে যেসব দোকান রয়েছে তা বন্ধ করে তারা নিরাপদ স্থানে চলে গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও ২ ঘণ্টা সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

এর আগে বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সুগার মিলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।