মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:০৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

গণভবনে ঢুকে প্রধানমন্ত্রীর ব্যবহৃত শাড়িও নিয়ে গেল সাধারণ জনতা

ডেস্ক রিপোর্ট ।। শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীসহ হাজার হাজার সাধারণ জনগণ। গণভবনে ঢুকে যে যার যার মতো করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত সকল সম্পদ নিজের মতো করে নিয়ে যান।

কারো কারো হাতে দেখা যায়, গণভবনের সাইনবোর্ড, মাছ, মুরগি, কবুতর, প্রধানমন্ত্রীর ব্যবহৃত শাড়িসহ ছোটবড় বেশ কিছু পোশাক নিয়ে নেয় আন্দোলনকারীরা।

একটি ছবিতে দেখা যায় সংসদে প্রবেশ করে সংসদ সদস্যদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বিড়ি খাচ্ছেন একজন। অনেকে সেলফি তুলছেন।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ও তার ভবনে বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য সোমবার দুপুরের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল, সেই খাবার খেয়ে সাফা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা বিরানি ও গোশত খেয়ে ফেলছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শখের বসেই তার বাসভবনে হাঁস-মুরগি-কবুতর মাছসহ বিভিন্ন পশুপাখি লালন পালন করতেন। সেগুলো যে যার যার মতো করে নিয়ে নেন।

সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সেই সুযোগ পাননি।