বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

আন্দোলনে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করলেন নতুন আইজিপি

ডেস্ক রিপোর্ট ।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ করে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম সব ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ বাহিনীকে একটি পেশাদার বাহিনী হিসেবে তৈরি করা হবে জানিয়ে বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন,‘বর্তমান বৈষম্যবিরোধী যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত।’

এই ঘটনার জন্য পুলিশের কিছু কর্মকর্তা দায়ী বলে তিনি মনে করেন।

তিনি বলেছেন, ‘আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত ও নিগৃহীত হয়েছেন।’

তাদের বিরুদ্ধে পুলিশের প্রবিধান, অন্যান্য আইন ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছি।’

পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন যে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএন, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্সসহ সকল পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে কর্মস্থলে যোগদান করতে হবে।

এছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারদের নিজ এলাকায় জ্যেষ্ঠ নাগরিক , পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করতে বলা হয়েছে যারা বর্তমান সময়ে নিরাপত্তা বিধানে সহায়ক ভূমিকা রাখবে।