রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সড়কে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে জুস ও বিস্কুট বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ বিহিন সড়কের শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালনকারী বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে জুস ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সাগরদী বাজার,আমতলার মোড়,শেবাচিম হাসপাতালের সামনে চাঁদমারী,বাংলা বাজার ও সদর রোড এলাকায় শিক্ষার্থীদের মাঝে জুস ও বিস্কুট বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন বলেন,পুলিশ বিহিন বরিশাল নগরীর সড়ক গুলোতে শৃঙ্খলা ফেরাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।কিভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে হয় তা শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে দেশের আপামর জনগনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি: বিপ্লব আহমেদ,সাধারণ সম্পাদক:সিহাব তোহা,কার্যনির্বাহী সদস্যঃ তারিকুল ইসলাম,দপ্তর সম্পাদকঃ আব্দুল্লাহ আল হাসিব,সমাজসেবা বিষয়ক সম্পাদকঃসফিকুল ইসলাম,সদস্য: মোঃ ফারুক হোসেন,সদস্য:জাকির নেগাবান ও আনিছুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীরা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে কেউ এলে তাঁদের ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরে বের হওয়ার অনুরোধ করেন।তারা বলেন, শহরে যাতে কোনো রকম যানজট না হয় সেটাই এখন তাদের প্রথম লক্ষ্য। তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।