শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২২
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট ।। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় পুলিশকে গ্রেপ্তার করেছে বিজিবি। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে। সেখানে তিনি এসএসআই হিসাবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির সূত্রে জানা যায়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর-৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ১৩ জুন আদালত থেকে জামিন পান তিনি। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশে থাকার আদেশ দেয় আদালত।

কিন্তু মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভারতীয় এই পুলিশ সদস্য। এ সময় বিজিবি তাকে আবারও আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কেন বা কোন উদ্দেশে তিনি অবৈধ ভাবে বাংলাদেশে আসেন তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কয়দিন তিনি কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হবে।