শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট ।। দেশের সব সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ক্ষমতা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে সিটি করপোরেশনগুলোর অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।

আদেশে আরও বলা হয়, সকল সিটি করপোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রযোজ্য ক্ষেত্রে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট তীব্র ছাত্র-জনতা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা এবং মন্ত্রী-এমপিরা আত্মগোপনে চলে যান। একই ভাবে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ফলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।