রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এর আগে বিএম কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে সড়ক অবরোধ করে।

পরে একঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। এরপর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে নগরীর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কর্মসূচী শেষ করে শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে সব ধরনের যানচলাচল বন্ধ থাকে।