শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে ৭ দফা দাবীতে অপসোনিন ফার্মা শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। মাসিক বেতন ফিক্সড করা সহ ৭ দফা দাবীতে বরিশাল অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ৬ টা থেকে বরিশাল নগরীর রুপাতলী গ্যাস্টারবাইন এলাকায় দপদপিয়া ফেরীঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন,অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকদের মাসে ৫/৬ হাজার টাকা বেতন দেয়া হয়।আমরা সবাই বাসা ভাড়া নিয়ে থাকি। নিজেদের খরচ মিটিয়ে এই অল্প টাকা দিয়ে কোন শ্রমিকদের পরিবার পরিজন সহ চলা সম্ভব নয়।বিগত আওয়ামী লীগ সরকার থাকা কালীন সময় আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারিনি।নানা রকম ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা হয়েছে।তাদের অন্যায়ের বিরুদ্ধে কোন শ্রমিক কথা বললে তাকে কারখানা থেকে বের করে দেয়া হয়। আজকে অন্যায়ের প্রতিবাদ করার সময় হয়েছে। তাই আমরা শ্রমিকরা আমাদের ন্যায্য দাবী আদায়ে সড়কে নেমেছি।আমাদের দাবী না মানলে পরবর্তীতে কারখানা অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

শ্রমিকদের ৭ দফা দাবী সমুহ হচ্ছে, ১.শ্রমিকদের মাসিক বেতন ফিক্সড করে ১২ হাজার টাকা দিতে হবে এবং সরকারী ছুটির জন্য কোনো বেতন কাটা যাবেনা। প্রতিদিন ৮ ঘন্টা বা সপ্তাহে ৪৮ ঘন্টার অধিক কাজ করলে (ওভারটাইম) প্রতি ঘন্টায় শ্রমিকরে দিগুণ মজুরি প্রদান করতে হবে। ১২ ঘন্টা কাজ করলে নাস্তার ব্যবস্থা করতে হবে।২.৬ মাস পর কাজের অনুযায়ী পার্মানেন্ট করতে হবে। পুরানো শ্রমিকদের যারা অনেক বছর ধরে চাকরি করে তাদের নতুন ইনক্রিমেন্ট স্কেল বেতনের সাথে যোগ করতে হবে। প্রতিবছর ইনক্রিমেন্ট স্কেল ১০০০ যোজ ১৫০০ টাকা করতে হবে।৩.বছরে ২ বার বেতনের ৫০% বোনাস দিতে হবে।৪.কাজ চলাকালীন সময়ে কোনো দুর্ঘটনায় আহত শ্রমিকের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব কোম্পানির বহন করতে হবে।৫.শ্রমিকের চাকরিতে নিয়োগের পর নিয়োগপত্র এবং পরিচয়পত্র প্রদান করতে হবে।৬.আন্দোলনে জড়িত কোনো শ্রমিককে হয়রানি, ভোগান্তি ও হেনস্থা বা চাকরিচ্যুত করা যাবে না। যদি ভুল ত্রুটি হয় সংশোধনের জন্য সময় দিতে হবে।৭. শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

এদিকে জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরে অপসোনিন অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে। বরিশাল নগরের বগুরা রোডে অপসোনিন ফার্মার কারখানার শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছে।

নেতারা বলেন, ন্যায্য দাবিতে আন্দোলন করা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে যদি শ্রমিকের ন্যায্য আন্দোলনের ওপরে হয়রানি করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। নেতারা অবিলম্বে অপসোনিন ফার্মার শ্রমিকদের ওপর সব হয়রানি বন্ধ করার দাবি জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আহ্বান জানান।

তবে দাবিগুলো এবং শ্রমিক বিক্ষোভের বিষয়ে এ পর্যন্ত কোম্পানির কোন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।