শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

গৌরনদীতে টাকা ধার না দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের গৌরনদী উপজেলায় রাশেদ সিকদার (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্বজনরা।

টাকা ধার না দেয়ায় শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে মারধর করলে শনিবার ভোর রাতে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতর ভাই বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। শনিবার (১৭ আগস্ট) গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

মৃতের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে রাশেদ সিকদার ঢাকার একটি কারখানায় কাজ করার সুবাদে দীর্ঘ বছর সেখানে থাকেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এলে তারই কয়েকজন আত্মীয় তার কাছে টাকা চান। তবে সেটি ধার বাবদ না চাঁদা বাবদ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর ওই টাকা না পেয়ে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাশেদের আত্মীয় হামিম ও আল আমিনসহ কয়েকজন তাকে মারধর করে। তখন কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আহত রাশেদকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। এ ঘটনায় নিহতর ভাই রাসেল সিকদার বাদী হয়ে ঘটনার সাথে জড়িত হামিম ও আল আমিনসহ ৫ জনকে আসামী করে শনিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।

এদিকে নিহতের ভাই রাসেল সিকদার পুলিশকে জানিয়েছেন, রাশেদ ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। শুক্রবার বিকেলে রাশেদ গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলোনা। তবুও সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করে। তবে হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবী করেছেন নিহত ভাই। তবে এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।