শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বাংলার জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না:আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ

ডেস্ক রিপোর্ট ।। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ বলেছেন,এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কর্মীরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে খুনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন।

শনিবার (১৭) আগস্ট বেলা ১১টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হলে খুনি হাসিনা সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্ভে গ্রেফতার ও বিচারের দাবী সহ স্বৈরাচারি হাসিনার পতনের আন্দোলনে শহীদ জাতীয় বীরদের স্মরণে স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা কমিটির আয়োজনে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন আওয়ামী লীগ এদেশে একটি স্বৈরাচার,ফ্যাসিস্ট ও খুনির দল বাংলার জনগণ আর এদেশে আওয়ামী লীগকে দেখতে চায় না। আমরা আওয়ামী লীগকে অবিলম্ভে নিষিদ্ধ ঘোষনা করার দাবী জানাই।

জেলা কমিটির আহবায়ক আলহাজ্জ নুরুল আমিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবীর জাহিদ,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাবেক বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, মহানগর কৃষকদল সদস্য সচিব সাঈদ তালুকদার,কোতয়ালী বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্জ মন্টু খান, আব্দুস ছালাম রাঢ়ি,মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, জেলা ছাত্রদল সহ সভাপতি এ্যাড, তারেক আল ইমরান সহ বিভিন্ন বরিশাল সদর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহর নেতৃত্বে নগরীতে একটি মিছিল বের হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।