রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

আরিফ হোসেন, তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা॥ ভোলা তজুমদ্দিন প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজনকে আহবায়ক ও ৬ জনকে যুগ্ম- আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় মূল প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী।

প্রথম অধিবেশন শেষে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে ২০২৩/২৪ অর্থ বছরের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন সভাপতি হেলাল উদ্দিন সুমন।

পরে দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের সদস্য আলহাজ্ব ওমর আসাদ রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ সদস্যের নাম ঘোষনা করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, ফখরে আজম পলাশ আহবায়ক ও এম এ হালিম , সাইদুল হক মুরাদ, হেলাল উদ্দিন লিটন (নয়া দিগন্ত), মো. ফারুক, আকতার হাওলাদার ও আরিফ হোসেনকে যুগ্ম-আহবায়ক করা হয়। আহবায়ক কমিটি প্রেসক্লাবের অনুমোদিত গঠনতন্ত্র আনুযায়ী কার্যক্রম করবেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন।