রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীর একাংশ। এসময় আন্দোলনকারীরা তাদের পদত্যাগের জন্য ২৪ ঘন্টা (কাল দুপুর ১২ টা পর্যন্ত) সময় বেধে দেয়।

সোমবার (১৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে ভিসি বাংলোতে অবস্থান নেয় পরে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে এবং ভিসি ও প্রক্টর বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় বিক্ষোভকারী আইন বিভাগের সিরাজুল ইসলাম বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় ভিসি ও প্রক্টর ক্যাম্পাসে থাকা অবস্থায় পুলিশ আমাদের উপর হামলা চালায়।

এছাড়া ভিসির উপস্থিতিতে যে ৩৫ জন শিক্ষক আমাদের পাশে এসে দাড়াতে চেয়েছিলো তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয়।

ক্যাম্পাসে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী চায় না এই প্রক্টর থাকুক। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারীর দোসর দূর্নীতিবাজ ভিসি ও প্রক্টরকে আমরা মেনে নেব না। তাই অবিলম্বে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারীর দোসর ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এ কে আরাফাত নামে আরেক আন্দোলনকারী বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দালাল ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

আজ থেকে আমরা এই ফ্যাসিস্টদের দালালদের এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর তারা পদত্যাগ না করলে আমরা কালকে তাদের বাসভবন ও অফিস ঘেরাও করবো।

এসময় আন্দোলনকারীরা আরো জানান, ভিসিসহ তার অনুসারীদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। যতক্ষণ তাদের দাবি বাস্তবায়ন হবে না, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।

কাল দুপুর ১২ টার মধ্যে ফ্যাসিস্টের দালাল ভিসি ও প্রক্টর পদত্যাগ না করলে ভিসি বাসভবন ঘেরাও করা হবে এবং প্রক্টর অফিসে তালা ঝোলানো হবে বলেও জানায় আন্দোলনকারীরা।