রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে বজ্রপাতে ৯ রাখাল আহত

আরিফ হোসেন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের চরে গভীর রাতে বজ্রপাতে ৯ জন মহিষের বাতান আহত হয়েছে। প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে এনে ভর্তি করেন। ডাক্তার জানিয়েছেন আহতরা ঝুকি মুক্ত হয়েছে।

সোমবার (১৯) আগস্ট গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বজ্রপাতে আহত সালাউদ্দিন জানান, চরজহিরউদ্দিনের জাকিরের মহিষের বাতানে আমরা ১০/১৫ জন রাখাল দিন শেষে টং ঘরে ঘুমিয়ে পড়ি।

গভীর রাতে আকস্মিক বজ্রপাতের ধমকে আমরা ৯ (নয়) জন অজ্ঞান হয়ে যাই। বাতানে মালিক জাকির সহ পাশে থাকা লোকজন আমাদেরকে ট্রলার যোগে হাসপাতালে নিয়ে আসেন।

এরপর সকালে আমাদের জ্ঞান ফিরে আসে। আহতরা হলো- মনির (৩০),আবুল বাসার (৪০), সালাউদ্দিন (৩৫),আবু তাহের (৬০), দ্বীন ইসলাম (৪৫), হৃদয় (২০), ফাহিম (১৮), কামালউদ্দিন(৪০)।

কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহ শারমিন জানান, বজ্রপাতে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন, বর্তমানে তারা আশংকা মুক্ত হয়েছেন।

আহত ৩ জন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। অন্য ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।