বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল

ডেস্ক রিপোর্ট ।। শিক্ষার্থীদের দাবির মুখে চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, বাকি পরীক্ষাগুলো আর হবে না। ফলাফল কীভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সেগুলো বাতিল চাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, কয়েকটি পরীক্ষা হওয়ার পর দেশের পরিস্থিতির কারণে তারা আটকে আছেন। এ অবস্থায় তারা আর বাকি পরীক্ষাগুলো দিতে চান না। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।

এ দাবিতে এদিন সকাল থেকেই সচিবালয়ে সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের অনেককে কলেজের ইউনিফর্মে দেখা যায়।

দুপুর ২ টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী স্লোগান দিতে দিতে মুক্তাঙ্গণ প্রান্তের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা ছয় নম্বর ভবনের নিচে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন– আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।