ডেস্ক রিপোর্ট ।। বিগত ১৫ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের খুন-গুম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা, নির্যাতনের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল ও যুবদল।
গতকাল বুধবার (২১ই আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান মামুনের সভাপতিত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্তবর্তীকালিন সরকারের কাছে সকল হত্যান্ডের বিচার দাবী করে দ্রুত খুনি শেখ হাসিনাকে দেশের মাঠিতে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম শেষ করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ সভাপতি এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন,সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ,যুগ্ম সম্পাদক নুরুল আমিন কয়েস, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল বাসলাম জাহান প্রমুখ।
বক্তারা বলেন,গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম,খুন-জখম সহ ২৮ই অক্টোবরে লগিবৈঠা দিয়ে তান্ডবে বহু নেতাকর্মীকে হত্যা ও লাসের উপর নৃত্যকরন এবং শাপলা চত্বরে বহু শত শত আলেম,মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে শিশু ছাত্র,যুবককে হত্যা জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ।

এ সময় তারা আরও বলেন, মানুষের বাক স্বাধীনতা হরন করে একদলীয় শাসন ব্যাবস্থা কায়েম করে খুনি হাসিনা ইতিহাসের এক কালো অধ্যায় রচিত করে অবশেষে ছাত্র আন্দোলনের গন বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছে।অবিলম্বে শেখ হাসিনার বিচার করে ফ্যাসিবাদের কবর রচনা করা হোক।
এদিকে একই দাবীতে জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীর জেলখানা মোড় থেকে এক কালো পতাকার মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সহ বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।