রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল ক্লাবে লুটপাটের ঘটনায় ১ হাজার জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল ক্লাবে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনার ১৬ দিন পর মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ক্লাবের সম্পাদক মজুমদার হাসান জাকারিয়া (মান্না)।
মামলায় অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতায় অনধিকার প্রবেশ করে এক কোটি ৫০ লাখ টাকা ক্ষতিসাধন ও নগদ ১০ লাখসহ দুই কোটি টাকার মালামাল লুট করার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, কমিউনিটি হল, গার্ডরুম, কাফেটেরিয়া, শওকত হোসেন হিরণ গেস্ট হাউজ, বার, কনভেনশন হল, টেনিস প্লে গ্রাউন্ড, বিলিয়ার্ড ও জিমে হামলা ভাঙচুর হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বরিশাল ক্লাবে হামলা এবং লুটপাটের ঘটনায় এক হাজার জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ মানুষ ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।